![]()
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের মাধ্যমে দেশে আর কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুটপাট করেছে, তা পূরণ হওয়ার নয়। তারা দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে।
হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল কালো আইনের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয়েছিল। সরকার সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।
হুইপ দুলু আরও বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা বিপন্ন করবে না। শেখ হাসিনার হাতে কোনো দিনই গণতন্ত্র নিরাপদ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৫:৩৫ ৬ বার পঠিত #এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু #জাতীয় প্রেসক্লাব #জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল #প্রতিবাদ সমাবেশ