আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের মাধ্যমে দেশে আর কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুটপাট করেছে, তা পূরণ হওয়ার নয়। তারা দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে।

হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল কালো আইনের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছিল। সরকার সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।

হুইপ দুলু আরও বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা বিপন্ন করবে না। শেখ হাসিনার হাতে কোনো দিনই গণতন্ত্র নিরাপদ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৩৫   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
দেশের ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ