সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি এবং ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ঔষধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিজেদের ও পরিবারের সুরক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতেই আজ ফগার মেশিন ও ঔষধ বিতরণ করা হলো। আশা করি ইউনিয়ন পরিষদগুলো এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করবে এবং জনসাধারণকে সাথে নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলবে।”

অনুষ্ঠান শেষে সাতটি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৯   ২৮ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
দেশের ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ