না’গঞ্জে শো-রুম গুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে শো-রুম গুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
মঙ্গলবার, ৩০ নভেম্বর ১৯৯৯



না’গঞ্জে শো-রুম গুলোতে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সদরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পণ্যের দাম মনিটরিং এবং পণ্যের ব্র্যান্ড সঠিক কি-না, তা কিউ. আর. স্ক্যানের মাধ্যমে যাচাই করতে শহরের বিভিন্ন মার্কেটের শো-রুম গুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টা হতে দুপুর ১:১৫ মিনিট পর্যন্ত দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেলিমুজ্জামান জানান- বিভিন্ন ব্র্যান্ডের পেন্টের সাথে বারকড এর মিল না থাকার কারণে ভোক্তা অধিকার আইনের ৩৪ ধারায় নগরীর চাষাঢ়াস্থ ‘পৃথিবী’ নামক এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের ২নং রেলগেইট এলাকায় আড়ং শো-রুমে গোল্ডের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রথম বারের মতো সতর্ক করা হয়। এবং ‘সেইলর’ নামে প্রতিষ্ঠান ও উকিলপাড়ায় ‘টপটেন’ প্রতিষ্ঠান মনিটরিং করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ০:০০:০০   ৫২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ