বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ফেরি করে মাদক বিক্রির সময় ২০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ যাত্রাবাড়ী এলাকার ইয়াবা ব্যবসায়ী জনি ফকির (২৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নিউ মদিনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জনি ফকির ঢাকা যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকার জনৈক বাচ্চু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত জামাল হোসেন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক মো, নজরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনি ফকিরকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(১১)২২।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনি ফকির দীর্ঘ দিন ধরে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল।

এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ী জনি ফকির ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর নিউ মদিনা হোটেলের সামনে ইয়াবা বিক্রির করার সময় ধামগড় ফাঁড়ী পুলিশ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫শ’ ১০ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৬   ৮১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ