মাদক ও কিশোর গ্যাং এর তথ্য দিন, পরিচয় গোপন থাকবে : শাওন শায়লা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক ও কিশোর গ্যাং এর তথ্য দিন, পরিচয় গোপন থাকবে : শাওন শায়লা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



মাদক ও কিশোর গ্যাং এর তথ্য দিন, পরিচয়  গোপন  থাকবে : শাওন শায়লা

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন শাওন শায়লা বলেছেন, আপনারা সবাই জানেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহদয় স্যার আমাদের মাঝে যোগদান করে আগষ্ট মাসে। স্যার যোগাদানের পর আপনারা স্যারকে যে বিষয়টি বলেছেন সেটি হলো মাদক।

মাদকের বিরুদ্ধে স্যার যুদ্ধ ঘোষনা করেছেন। আপনারা কিশোর গ্যাং এর কথা বলেছেন। কিশোর গ্যাং এর বিষয়েও কিন্তু আমাদের জিরো ট্রলারেন্স। আপনারা মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমাদের ওসি, পুলিশ পরিদর্শকদের কাছে তথ্য দিন।

আমি ইনসিউর করতে চাই আমাদের অফিসাররা তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখবে।। রোববার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাওন শায়লা আরো বলেন, বিট অফিসার মানে কি। বিট অফিসার রাখার কারন কি। আপনাদের এখানে থানা রয়েছে। থানার মধ্যে আমরা বিট ভাগ করে দিয়েছি। অনেক সময় আমাদের অফিসারগন বিভিন্ন কাজে ব্যাস্ত থাকে।

হয়তবা ব্যাস্ত থাকার কারনে আপনাদের সাথে তিনি কথা বলতে পারছে না। সে কারনে প্রতিটি ওয়ার্ডে এবং বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বিট করে দেওয়া হয়েছে।

যাতে আপনার এলাকায় যে কোন সমস্যা দ্রুত আপনি আপনার বিট অফিসারকে জানিয়ে প্রতিকার পেতে পারেন। বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে ওপেন হাইজ ডে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল বিশ^াস, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২০:৫০   ৬৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি
সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ