সোহরাওয়ার্দীতে কেন সমাবেশ করতে চায় না বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোহরাওয়ার্দীতে কেন সমাবেশ করতে চায় না বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



সোহরাওয়ার্দীতে কেন সমাবেশ করতে চায় না বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেখানে (সোহরাওয়ার্দীতে) পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। সে কারণেও বিএনপি সেখানে সমাবেশ করতে চায় না। তারা নয়াপল্টনে করতে চায়।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে তো তারা গাড়ি ভাঙচুর করতে পারবে না।

হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে। অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। নয়াপল্টনে সমাবেশ করার নামে অরাজকতা করলে সরকার কঠোর হাতে দমন করবে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:০৪   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
জিডিপি ও সিপিআই গণনা পদ্ধতি সংস্কারে কারিগরি কমিটি গঠন করবে সরকার : জোনায়েদ সাকি
সদরপুরে প্রান্তিক খামারিদের মাঝে মুরগি বিতরণ
কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ