দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারী পুলিশ সদস্যরা : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারী পুলিশ সদস্যরা : শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারী পুলিশ সদস্যরা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা দায়িত্ব পালন করছেন। পেশাদারিত্বের সঙ্গে দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে তারা প্রশংসা অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং, বাল্যবিয়ে রোধে নারী পুলিশ সদস্যরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীর দৃশ্যমান অগ্রযাত্রার কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রীর। থানায় নারীবান্ধব পরিবেশের ফলে নারীরা সেবা পাচ্ছেন। সব থানায় নারী ও শিশু ডেস্কের নারী পুলিশ সদস্যদের কাছে নিজেদের কথা বলতে পারছেন সাধারণ মানুষ।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। দেশের কৃষির সাফল্যের ৬০ ভাগ অবদান নারীর। পোশাকশিল্পে এক চতুর্থাংশ নারী কাজ করছেন, সমাজে মেয়েদের অবস্থান অনেক পাল্টেছে। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আমাদের সব আন্দোলন-সংগ্রামে নারীরা সামনে ছিলেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান অসামান্য।

পুলিশ স্টাফ কলেজের ভারপ্রাপ্ত রেক্টর ড. এ এফ এম মাসুম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিপিডব্লিউএন-এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম। প্রশিক্ষণের অনুভূতি ব্যক্ত করেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫১   ৫৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ