মূল্যস্ফীতি কমছে, আরও কমবে : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মূল্যস্ফীতি কমছে, আরও কমবে : পরিকল্পনামন্ত্রী
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



মূল্যস্ফীতি কমছে, আরও কমবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমছে, ধারাবাহিকভাবে আরও কমবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিসিএস প্রশাসন ও বিসিএস পুলিশ ক্যাডারে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ‘সংবর্ধনা ও স্মৃতিচারণ’ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, মূল্যস্ফীতি উৎপাদন বাড়িয়ে কমাতে হয়। লাঠিসোঁটা দিয়ে কমানো যায় না। রাস্তা খোলা রেখে সঠিকভাবে বাজারকে চলতে দিতে হবে। মাল গুদামে না রেখে বাজারে আসতে দিতে হবে। তবেই মূল্যস্ফীতি কমে আসবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, সামনে মূল্যস্ফীতি আরও কমে আসবে। মাঠে ফসল, পুকুরে মাছ, জমিতে সবজি, মুরগির ডিম এ সময়ে একটু বেশিই থাকে। তাহলে ভয় পাওয়ার কী আছে! অপচয় কমান, অহেতুক ব্যয় করবেন না। আশা করি সামনে সমস্যা থাকবে না।

তিনি বলেন, বাজারে পণ্যের দাম কিছু বেড়েছিল, আবার কমে আসছে। আমি বলতে চাই, দেশে কোনো সংকট নেই। আমরা কোনো সমস্যায় নেই। যেটুকু আছি সেটুকু আমাদের একার নয়। এটা বৈশ্বিক সমস্যা। প্রতিবেশী ভারতও এ সমস্যায় আছে, বিশ্বের বড় বড় দেশগুলোও সমস্যায় আছে।

ন্যাশনাল ফ্রিডম ফাইটার (এফএফ) ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৫   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ