বেকারত্ব দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেকারত্ব দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার : পলক
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



বেকারত্ব দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার : পলক

দেশের ফ্রিল্যান্সার তরুণ-তরুণীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের দত্তপাড়ায় অবস্থিত ড্যাফোডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ‘স্টার্টআপ ক্যাম্পাস ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রগ্রামের আওতায় তিন দিনব্যাপী জব উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘দেশের বেকারত্ব দূর করতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

ইতিমধ্যে ৩৫০ স্টার্টআপকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘স্টার্টআপদের জন্য প্রধানমন্ত্রী ৫০০ কোটি টাকার তহবিল দিয়েছেন, যা থেকে ৫০ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

প্রতিমন্ত্রী জব উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ড্যাফোডিল ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:২৪   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ