কলকাতায় ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » কলকাতায় ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



কলকাতায় ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেফতার

ভারতে কলকাতার আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুত টাকা না দেয়া এবং ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে নিউ

পঁয়ত্রিশ বছর বয়সী এক নারী তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলে জানিয়েছে দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকা।

অভিযোগে বলা হয়, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে ওই নারীকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই তিন বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাকে বিনিময়ে টাকা দেয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্তরা।

ওই নারী জানিয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাকে প্রাপ্য টাকা দেয়া হয়নি। উল্টো দুর্ব্যবহার করে হোটেল থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগও করেন তিনি।

এরপরই নিউ মার্কেট থানা পুলিশ সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায়। এ সময় পঁয়ত্রিশোর্ধ্ব তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পত্রিকাটির রিপোর্টে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৯:০৫   ৫৪৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ