নাটোরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



নাটোরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের ১৭টি পরিবহন সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন শুক্রবার (২ ডিসেম্বর)। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট ছোট বাহনে চড়ে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
টানা দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়া যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলে যাচ্ছেন
টানা দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়া যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলে যাচ্ছেন

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ধর্মঘটের দ্বিতীয় দিনে নাটোর শহরের তিনটি বাসট্যান্ডে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। জরুরি প্রয়োজনে স্বল্প দূরত্বের ছোট ছোট বাহনে গন্তব্যস্থলে যাচ্ছেন তারা। এতে ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।

হরিশপুর বাসট্যান্ডে আসা শামীমা আক্তার নামে এক যাত্রী জানান, শনিবার সকাল ৯টায় ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করার কথা তার। তাই এক দিন আগেই তিনি ঢাকায় যেতে হরিশপুর বাসট্যান্ড এসেছেন। এখন তাকে ভেঙে ভেঙে ঢাকায় যেতে হবে। এর ফলে অর্থ ও সময় দুই-ই অপচয় হবে।

সিংড়ায় যেতে মাদ্রাসা মোড় বাসট্যান্ডে এসেছেন সাহেদা খাতুন। তিনি বলেন, সকাল ১০টায় এনজিও ভিজিট রয়েছে তার। সরাসরি যানবাহন না থাকায় নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছেন না তিনি।

এর আগে মহাসড়কে নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে গত ২৬ নভেম্বর নাটোরের একটি কমিউনিটি সেন্টারে ৮ জেলার ১৭টি সংগঠন ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যায় সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১২:৩৯:১২   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ