সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাত হতেই তা প্রায় অর্ধেকে নেমে আসছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে ঠান্ডার তীব্রতা থেকে রেহাই পেতে বিত্তবানরা মোটা কাপড় ব‍্যবহার করলেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। শীত নিবারণে মোটা কাপড় না থাকায় তারা কাজের খোঁজে বের হতেই দুর্ভোগে পড়ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

তেঁতুলিয়া উপজেলার মমিনপাড়া এলাকার আশরাফুল ও আহসান হাবিব সময় সংবাদকে বলেন, এবার মনে হয় শীত বেশি অনুভূত হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত শীত থাকায় মোটা কাপড় পরে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে গড়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৫৮   ৫৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ