ফুটবল বিশ্বকাপ: ইতিহাসের পাতায় তিন নারী রেফারি

প্রথম পাতা » খেলাধুলা » ফুটবল বিশ্বকাপ: ইতিহাসের পাতায় তিন নারী রেফারি
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



ফুটবল বিশ্বকাপ: ইতিহাসের পাতায় তিন নারী রেফারি

গতরাতে আল খোর স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে গ্রুপ-ই’র শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলো জার্মানি ও কোস্টা রিকা। ম্যাচে মাঠের রেফারির মূল দায়িত্বে ছিলেন তিন নারী। তারা হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্রাপ্পার্ট, ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকোর কারেন ডিয়াজ। এই ম্যাচ পরিচালনা করতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তারা।
এ ম্যাচে মূল রেফারি হিসেবে ছিলেন ৩৮ বছর বয়সী ফ্রাপার্ট। তার সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাক ও ডিয়াজ। তিন নারীর ঐতিহাসিক ম্যাচে জার্মানি ৪-২ হারায় কোস্টা রিকাকে।
প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের বৈশ্বিক আসরে দায়িত্ব পালন করে ইতিহাসের পাতায় নাম লি খিয়েছেন ফ্রাপ্পার্ট।
পুরুষ বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফ্রাপ্পার্ট।
এবারের বিশ্বকাপে ৩৬ জনের প্যানেলে মোট পাঁচজন নারী রেফারি রাখা হয়েছে। ফ্রাপ্পার্ট-ব্যাক ও ডিয়াজের সাথে অন্য নারী রেফারিরা হলেন আফ্রিকান দেশ রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

বাংলাদেশ সময়: ১৮:১০:২৮   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ