বাংলাদেশ-ইউএই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে : আমিরাতের দূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ইউএই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে : আমিরাতের দূত
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



বাংলাদেশ-ইউএই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে : আমিরাতের দূত

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে তার দেশ এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি বলেন, ‘দুই দেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের পারস্পরিক সফর বিনিময় এবং বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার জোরদার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।’
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ৫১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
আলহামুদি তার স্বাগত বক্তব্যে গত ৫০ বছরে সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য অর্জনের কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের গৌরবময় অভিযাত্রার কথাও তুলে ধরেন।
ঐতিহাসিক এই দিবস উপলক্ষ্যে রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ১৯৭১ সাল থেকে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমাদের উভয় সরকারই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে গড়ে উঠেছে।
রাষ্ট্রদূত বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে বৈশ্বিক কোভিড-১৯ মহামারী মোকাবেলাকারী দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাত চ্যালেঞ্জগুলিকে সুযোগে পরিণত করেছে।
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ এর সফল মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত নেশন ব্র্যান্ড ইনডেক্সে ১১ তম স্থানে রয়েছে এবং সফল এমিরেটস মারস মিশনের কারণে বিজ্ঞান ও শিক্ষায় অগ্রগামী সাফল্য পেয়েছে।’
রাষ্ট্রদূত বলেন, তার দেশ সংঘাত বিষয়ে কূটনীতি, একতরফাবাদের ক্ষেত্রে অংশীদারিত্ব এবং বিরোধের ক্ষেত্রে সংলাপ সমর্থন করে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস করে যে, বিশ্ব আরও মেরুকরণ ও সংঘাতের দিকে যেতে পারে না এবং আগামী দশকগুলিতে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, স্বাস্থ্য ও খাদ্য ক্ষেত্রে আরও যোগাযোগ, সুসংহত সহযোগিতা প্রয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মন্ত্রী বক্তৃতায় বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বহু পুরনো বন্ধু এবং তা সময়ের পরীক্ষায় উত্তীর্ন।
তিনি আরো বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক মিলন এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই ঐতিহাসিক সম্পর্ক সময়ের সাথে সাথে আরও সুদৃঢ় ও গভীর হয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য দেন।
অনুষ্ঠানে মন্ত্রী, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান, সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫৫   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ