‘শিলচর-সিলেট ফেস্টিভ্যালে’ যোগ দিতে আসামে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শিলচর-সিলেট ফেস্টিভ্যালে’ যোগ দিতে আসামে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



‘শিলচর-সিলেট ফেস্টিভ্যালে’ যোগ দিতে আসামে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রথম ‘শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২’-এ যোগ দিতে আজ সকালে সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর অতিক্রম করে ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের শিলচরে পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাকে এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মোমেন বলেন, ‘৫০ বছর পর, আমি শেওলা-সুতারকান্দি হয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করতে পেরে সৌভাগ্যবান মনে করছি এবং আমি ও আমাদেরকে যে সৌহার্দ্যপূর্ণ স্বাগত জানিয়েছেন তাতে আমি আননন্দিত।’
পররাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় উদ্বোধন হওয়া দুই দিনব্যাপী ‘১ম শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শনিবার উৎসবের দ্বিতীয় দিনে ব্যাবসা ও বাণিজ্য বিষয়ক প্যানেল আলোচনা, উপজাতীয় ও রন্ধন উৎসব, “আমাদের নদী, আমাদের জল, আমাদের জলবায়ু বিষয়ক প্যানেল আলোচনা, ভাষা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইকবালুর রহিম এমপি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি, মহিবুর রহমান মানিক এমপি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটের গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৭   ৬৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ