সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলা উদ্দিন (৪১), মো. কামরুজ্জামান (২৬) ও মো. আঃ খালেক (৪৫)। শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩ একটি দল।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ টি ড্রাইভিং লাইসেন্স, ৪ টি মোবাইলফোন, ১ টি এটিএম কার্ড এবং মাদক বিক্রয়ের ৪ হাজার ৯শ’ ৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সরবারগের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট-১১-৫৪৯৫) জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৬   ৬৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ