পল্টনে বেশি লোক দেখিয়ে ধোঁকা দিতে চায় বিএনপি: তোফায়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পল্টনে বেশি লোক দেখিয়ে ধোঁকা দিতে চায় বিএনপি: তোফায়েল
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



পল্টনে বেশি লোক দেখিয়ে ধোঁকা দিতে চায় বিএনপি: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাজধানীর নয়াপল্টনের অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে জনগণকে ধোঁকা দিতে চায় বিএনপি।

রোববার (৪ ডিসেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ সভা হয়।

শেখ ফজলুল হক মণি সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম।’

তিনি বলেন, ‘‘মণি ভাই ছিলেন আমার প্রিয় নেতা। আমি যখন বরিশালে বিএম কলেজে পড়তাম, তখন তিনি আমার হোস্টেলে গিয়েছিলেন। আমাকে বলেছিলেন, ‌‘তুমি আমার সঙ্গে ছাত্রলীগের রাজনীতি কর।’ তখন মণি ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর থেকে আমার ছাত্রলীগে যাত্রা শুরু। তার সঙ্গে আমার অনেক স্মৃতি। তাকে গ্রেফতার করার পরে ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলেন। আমরা একসঙ্গে মুজিব বাহিনীতে ছিলাম।’

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, বিশৃঙ্খলার করার উদ্দেশ্যে সমাবেশ করবে বিএনপি। এই ব্যাপারে যুবলীগের সভাপতির নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সতর্ক থাকবেন। কেউ আমার দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বর্তমানে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তোফায়েল আহমদে বলেন, ‘খেলা হবে এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৪   ৫৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ