শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » খুলনা » শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী

আগামী বছর জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উদ্ভাবনে অবদান রাখায় দুজন শিক্ষক ও শুদ্ধাচারে দুই শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়।

ডা. দীপু মনি বলেন, খেলতে খেলতে ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং, ডিজাইন ও এনিমেশন শিখবে। এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে। গত ১৪ বছরে বাংলাদেশ শুধু এগিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে পিছিয়েছে। আমরা চাই না আমাদের সামনে এগোনোর প্রচেষ্টা আবার থেমে যাক।

তিনি আরও বলেন, সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে শিক্ষাখাত। আমরা নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছি। শেখায় যদি প্রয়োগ না থাকে তাহলে শেখা অপচয় হয়ে যায়।

এ সময় বক্তব্য রাখেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজি নাবিল আহমেদ, ডিন কমিটি আহ্বায়ক ড. সৈয়দ মোহাম্মদ গালিব, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৬:৫৭   ৫১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ