‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে ৭ লাখ আসন বেশি রয়েছে’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে ৭ লাখ আসন বেশি রয়েছে’
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে ৭ লাখ আসন বেশি রয়েছে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় সাত লাখ বেশি আসন (সিট) রয়েছে এইচএসসির জন্য। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তাদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সবাই সিট পাবে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেগুলো এ দেশের একেবারে সেরা মেধাবীদেরকে বেছে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। সেরা মেধাবী শিক্ষার্থীগুলো যখন সবাই এক জায়গায় যায়, তখন তারা তাদের প্রচেষ্টায় বাবা-মা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মহত্ত্ব রয়েছে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছে। তাই কারও প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে। কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চাইতে বেশি আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা ঠিকমতো করল কি না, খারাপ পথে বা ভুল পথে চলে না যায় বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজর রাখেন।

এদিকে বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদো পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

বাংলাদেশ সময়: ১৪:১৭:৫৬   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ