স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

প্রথম পাতা » খেলাধুলা » স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

কুমিল্লায় স্বাধীনতা কাপের রোমাঞ্চকর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল কিংস।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও ছিল সমতা। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় অস্কার ব্রুজোনের দল। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক আনিসুর রহমান জিকো।

টাইব্রেকারে প্রথম চারটি শটেই বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন রোবিনহো, দরিয়েলতন, রেজা খানজাদেহ ও আনিসুর রহমান। কিন্তু শেখ রাসেলের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন আনিসুর রহমান। এতেই শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা কিংস।

সোমবার দুপুরে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের কাছে ট্রফি তুলে দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:২৮:২৬   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল
কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইয়ামাল-জাদুতে রিয়ালের সঙ্গে ব্যবধান আরো বাড়াল বার্সেলোনা
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
রোমাঞ্চকর জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল
সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?
দাপুটে জয়েও শেষরক্ষা হলো না বার্সেলোনার
ব্রাজিল তারকার হ্যাটট্রিকে চেলসির বিশাল জয়
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ