রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উখিয়া ট্রানজিট পয়েন্টে পৌঁছান।

সেখানে জুলিয়েটা ভ্যালস নয়েস দুষ্কৃতকারীদের গুলিতে নিহত রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ পরিবারের স্বজনদের সঙ্গে আলাপ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ একাধিক মার্কিন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। পরে প্রতিনিধিদলটি উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন।

এ ছাড়াও প্রতিনিধি দলটি মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন সংস্থার মানবিক কর্মকাণ্ড পরিদর্শন করে।

আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মো. খালিদ হোসেন।

তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। এ সময় প্রতিনিধিদল ক্যাম্পে লার্নিং সেন্টার, ফুডস ডিস্ট্রিবিউশনসহ প্রতিবন্ধীদের একটি সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন।

উখিয়া ক্যাম্প-৪ এর হেড মাঝি (কমিউনিটি নেতা) সৈয়দ করিম বলেন, মার্কিন প্রতিনিধিদল তার শিবিরসহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেছেন। এ সময় তারা রোহিঙ্গাদের খোঁজখবর নিয়েছেন।

এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

জুলিয়েটা ভ্যালস নয়েস ২০২২ সালে ৩১ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২৪   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ