টাইব্রেকারে জাপানকে বিদায় করে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

প্রথম পাতা » খেলাধুলা » টাইব্রেকারে জাপানকে বিদায় করে কোয়ার্টারে ক্রোয়েশিয়া
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



টাইব্রেকারে জাপানকে বিদায় করে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জাপান ও ক্রোয়েশিয়ার ম্যাচটি ১-১ এ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো দল কোনো দল গোল আদায় করতে না পারায় এবারের বিশ্বকাপে প্রথমবারের মত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে জাপানকে ৩-১ ব্যবধানে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

সোমবার (৫ ডিসেম্বর) দোহার আল জানোব স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধের ৪৩তম মিনিটে জাপানকে এগিয়ে দেন স্ট্রাইকার ডায়জেন মায়েদা। তবে দ্বিতীয়ার্ধে এসে গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের পক্ষে গোল করেন ইভান পেরিসিচ, খেলার ৫৫তম মিনিটে। ফলে নির্ধারিত সময়ের ১-১ গোলে সমতায় শেষ হয় খেলা।

এরপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিট খেলা মাঠে গড়ালেও কোনো দল গোল আদায় করতে পারেনি। ফলে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকারের গড়ায় খেলা। যেখানে জাপানের ৩টি পেনাল্টি শট অসাধারণভাব রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।

এতে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপেও একাধিক টাইব্রেকারে জয়লাভ করে ফাইনালে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় তারা। এবারও যখন টাইব্রেকারে জয় পেল লুকা মদ্রিচরা, ফাইনালে জায়গা করে নিতে পারে কিনা এটাই দেখা বিষয়।

বাংলাদেশ সময়: ০:০৪:২১   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ