ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলেরর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওমর ইশরাক।
আজ ডিএসসিসি কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে ইনটেলের চেয়ারম্যান ও সিটি মেয়র সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে ইনটেল চেয়ারম্যান ওমর ইশরাক ও মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রযুক্তির নানাবিধ উৎকর্ষ ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় ওমর ইশরাক ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ‘ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা’ প্রণয়নসহ ডিএসসিসি মেয়রের নানা উদ্যোগের প্রশংসা ও সফলতা কামনা করেন।
এতে ইনটেল চেয়ারম্যানের আমেরিকান বংশোদ্ভূত স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।
ওমর ইশরাক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তিনি ২০২০ সাল থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মেডট্রনিক নামক একটি মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫২   ৬০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ