বাংলাদেশেকে এডিবি’র ২১ হাজার কোটি টাকা ঋণ 

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশেকে এডিবি’র ২১ হাজার কোটি টাকা ঋণ 
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



বাংলাদেশেকে এডিবি’র ২১ হাজার কোটি টাকা ঋণ 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। টাকার হিসেবে এ ঋণের পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট অ্যানহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় ঋণচুক্তি করে প্রতিষ্ঠানটি।

২০ কোটি মার্কিন ডলারের এই ঋণকে বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে এই ঋণের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা।

এসময় বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন।

অপরদিকে, বাংলাদেশ আবাসিক মিশন প্রকল্প চুক্তিতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং স্বাক্ষর করেন।

এ প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণের আওতায় আনা হবে। এ প্রকল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করা এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ সালে শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২:০৬:৫৫   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ