রোনালদোকে একাদশের বাইরে রেখেই নামছে পর্তুগাল

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদোকে একাদশের বাইরে রেখেই নামছে পর্তুগাল
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



রোনালদোকে একাদশের বাইরে রেখেই নামছে পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু তার সাম্প্রতিক ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপেও ভালো করতে পারছেন না এই সুপারস্টার। তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে একাদশের বাইরে রেখে খেলতে নামছে পর্তুগাল।

লুসাইল স্টেডিয়ামে পর্তুগাল ও সুইজারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত একটায়।

এবারের বিশ্বকাপে রোনালদো পর্তুগালের গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই খেলেছেন। তিন ম্যাচ খেলে তিনি গোল করেছেন কেবল একটি। সেটাও এসেছে পেনাল্টি থেকে। ঘানার বিপক্ষে সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। পরের দুটি ম্যাচে একাদশে থাকলেও রোনালদো কোনো গোল পাননি।

পর্তুগাল একাদশ

দিয়েগো কস্তা, দিয়েগো দালত, পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গুইয়েরেরো, ওটাভিও, কারভালহো, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রামোস ও জোয়াও ফেলিক্স।

সুইজারল্যান্ড একাদশ
ইয়ান সমের, মানুয়েল আকনজি, এদমিলসন ফের্নান্দেস, রিকার্দো রদ্রিগেস, ফাবিয়ান শার, রেমো ফ্রয়লার, জেরদান শাকিরি, জিব্রিল সো, গ্রানিত জাকা, ব্রিল এমবোলো ও রুবেন ভার্গাস।

বাংলাদেশ সময়: ০:১৬:২৩   ৫২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ