ডা. এস এ মালেকের মরদেহে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. এস এ মালেকের মরদেহে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



ডা. এস এ মালেকের মরদেহে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সদ্যপ্রয়াত ডা. এস এ মালেকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বাদ জোহর রাজধানীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সভাপতি হিসেবে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
এর আগে ড. মোমেন এক শোকবার্তায় মরহুম এস এ মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. এস এ মালেকের সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে আমরা বঙ্গবন্ধু পরিষদ গঠন করি এবং পরবর্তীতে আওয়ামী লীগের চ্যালেঞ্জের সময়ে ডা. এস, এ মালেকের সাথে পরিচয় হয় এবং ১৯৯৬ সালে তিনি যখন বস্টনে আসেন তখন তার সাথে আমাদের সম্পর্ক বাড়ে। এরপর আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমাদের আমন্ত্রণে তিনি সৌদিতে এসেছিলেন।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. এস এ মালেক অত্যন্ত স্বজ্জন প্রতিশ্রুতিশীল ও সাহসী নেতা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৫২   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ