সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



---

বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল।

এসময় উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩শ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারন কর্মকর্তা ফরহাদ জামান, স্থানীয় সাংবাদিক ও কৃষক গন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৮   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ