ছাত্রলীগ কর্মীদের পেটাল বিএনপি, মারধরের শিকার সাংবাদিকও

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগ কর্মীদের পেটাল বিএনপি, মারধরের শিকার সাংবাদিকও
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



ছাত্রলীগ কর্মীদের পেটাল বিএনপি, মারধরের শিকার সাংবাদিকও

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে কোথাও বড় ধরনের কোনো সহিংসতা না হলেও বিচ্ছিন্নভাবে দু-একটি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি গাড়ি ছাড়াও বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির কর্মী-সমর্থকরা। তাদের হামলায় আহত হন ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীও।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে শোডাউন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই মিছিল করে ছাত্রলীগ। একইভাবে মিছিল ও শোডাউন হয় গোলাপবাগের আশপাশের এলাকাতেও।

দুপুরের দিকে রাজধানীর মুগদায় মোটরসাইকেল শোডাউন করছিল ছাত্রলীগ। এ সময় মিছিলের সামনের অংশ অনেকটা এগিয়ে গেলে পেছন থেকে ঢিল ছোড়েন বিএনপির কর্মীরা।

ঢিলের আঘাতে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মী রাস্তায় পড়ে যান। এ সময় বিএনপি কর্মীরা যে যেভাবে পারে এলাপাতাড়ি তাদের মারতে থাকেন। একপর্যায়ে বেশ কয়েকজন দৌড়ে স্থান ত্যাগ করতে পারলেও গুরুতর আহত হন একজন।

বাংলাদেশ সময়: ১০:১৭:৪১   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ