বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



---

শেষ হওয়ার পথে কাতার বিশ্বকাপ। ৬০ ম্যাচ শেষে বিদায় নিয়েছে ২৮ দল। আর এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে উঠেছে কোন চার দল। চলুন দেখে নেয়া যাক সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, আর কবে হবে ম্যাচ দুটি।

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মদ্রিচের ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।

এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। দুই সেমিফাইনালই হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এক নজরে সেমিফাইনালের সময়সূচি
১৪ ডিসেম্বর- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া; রাত ১ টায়
১৫ ডিসেম্বর- ফ্রান্স বনাম মরক্কো; রাত ১ টায়

বাংলাদেশ সময়: ১০:২৩:০৫   ৫৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ