সরকার হটাতে এসে বিএনপি নেতারাই পদত্যাগ করছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার হটাতে এসে বিএনপি নেতারাই পদত্যাগ করছে : তথ্যমন্ত্রী
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



সরকার হটাতে এসে বিএনপি নেতারাই পদত্যাগ করছে : তথ্যমন্ত্রী

সরকারের পদত্যাগ দাবি করতে এসে বিএনপি নেতারা নিজেরাই সংসদ থেকে পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) সর্বমোট সাত জন সংসদ সদস্য আছেন। তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে, ১০ তারিখ সরকার হটিয়ে দেবে। এখন নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছে।

এ ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। ’

আজ রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপির সদস্যদের পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না দাবি করেন তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এই পদত্যাগেও তাদের ক্ষতি হবে। ’

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ১০ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। যে মাঠে তারা সমাবেশ করেছে সেটার আয়তন ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট এলাকা লাগে। ফলে সে মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরে রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৮   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর
বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় : রিজভী
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ