রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার

রূপগঞ্জের পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে জাকারিয়া (ওরফে) জাকির নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অবৈধ ভাবে ব্যবহৃত একটি পুলিশের ওয়াকিটকি, পুলিশের ডিজিটাল লাঠি, জ্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাকারিয়া (ওরফে জাকির) উপজেলার চনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। রোববার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকিরসহ একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছ চাঁদাবাজি করে আসছে।

রোববার সন্ধ্যায় চনপাড়া এলাকায় হৃদয় মিয়া নামের এক যুবককে পুলিশ পরিচয়ে আটক কওে তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে হৃদয় মিয়া পুলিশে খবর দিলে রূপগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা এর সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় প্রতারণার শিকার যুবক হৃদয় মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামিকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ চক্রের বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৮   ৫৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ