ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু 
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দি‌কে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। পরে সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। একই সঙ্গে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৯   ৬১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ