নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শহীদ বুদ্ধিজীবীগণ দেশের জন্যে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদের শূণ্যতা পূরণ হবার নয়। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে স্বাধীনতা অর্থবহ হবে। উন্নয়নের কাংখিত গন্তব্য নিশ্চিত হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, এনএইআই এর উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাবেক সভাপতি জালাল উদ্দিন এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার আলোচনা সভার কার্যক্রম পরিচালনা করেন।
এ উপলক্ষে বিকেলে জেলার শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি এবং সন্ধ্যায় নাটোর প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০১   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ