একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে : কাদের
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে : কাদের

একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র পরাহত করতে হবে।

তিনি বলেন, বিএনপি গত ১০ ডিসেম্বর যে কর্মসূচি পালন করেছিল, ১৯৭১ সালের সেই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বুনেছিল ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বুদ্ধিজীবী হত্যায় জড়িত বিদেশে পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এ বিষয়ে সচেষ্ট সরকার, তবে আইনি জটিলতাও রয়েছে।

এর আগে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। এরপর থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:২৭   ৬৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ