কঙ্গোর রাজধানীতে বন্যায় ১২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » কঙ্গোর রাজধানীতে বন্যায় ১২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



কঙ্গোর রাজধানীতে বন্যায় ১২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

কঙ্গোর রাজধানী কিনশাসায় রাতভর প্রবল বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যায় মঙ্গলবার ১২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে সেখান এমন দুর্যোগ হতে দেখা যায়নি। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
প্রায় দেড় কোটি জনসংখ্যার নগরী কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল এবং গুরুত্বপূর্ণ একটি সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
রাত নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন ছাড়িয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিকেল নাগাদ এ সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়াতে পারে।
প্রধানমন্ত্রী জিন-মিশেল সামা লুকোন্নেডর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রাণহানির ঘটনায় সরকার বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
নগরীর পুলিশ প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো এএফপি’কে বলেন, নিহতদের বেশির ভাগই পাহাড়ি এলাকার বাসিন্দা। সেখানে ভূমিধসের ঘটনায় তাদের এমন পরিণতি হয়।

বাংলাদেশ সময়: ১৭:১১:২৩   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ