বুদ্ধিজীবী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বুদ্ধিজীবী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



বুদ্ধিজীবী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯ টায় প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন ও পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, কৃষকলীগ সভাপতি মিলন মোল্যা, যুবলীগ সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৪   ৫৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ