মরক্কোর বিপক্ষে ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন

প্রথম পাতা » খেলাধুলা » মরক্কোর বিপক্ষে ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



---

চলতি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার আরব দেশ মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে আটালাস লায়নসরা উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় মরক্কোর অদম্য সিংহরা গোটা আসরে প্রতিপক্ষের কোনো গোল হজম করেনি। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।

বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আশরাফ হাকিমির অজেয় দল মরক্কো ও দুরন্ত কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দোহার আল বায়েত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

এই ম্যাচে মাঠে নামার আগে ইনজুরির কবলে পড়েছে ফ্রান্স শিবির। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও চোটে পড়ার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারছে না। তাদের পরিবর্তে দলে ইব্রাহিম কোনাটে এবং ফোফানাকে সুযোগ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম।

অন্যদিকে স্বপ্নের মত বিশ্বকাপ কাটানো মরক্কোর কাছে বিশ্বকাপের সেমিফাইনালটা যেন অন্য রকম। আগেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছে তারা। এবার প্রথম আফ্রিকার দেশ হিসেবে ফাইনালে খেলতে চায় আফ্রিকার সিংহরা। সে লক্ষ্যেই কোয়ার্টার ফাইনালের দুর্দান্ত একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

ফ্রান্সের শুরুর একাদশ: হুগো লোরিস (গোলকিপার), কুন্ডে, ইব্রাহিম কোনাটে, ভারান, হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জেরার্ড, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে।

ফরমেশন: ৪-২-৩-১

মরক্কোর শুরুর একাদশ: ইয়াসিন বৌনৌ (গোলকিপার), রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।

ফরমেশন: ৫-৪-১

বাংলাদেশ সময়: ০:৩৭:১২   ৫৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস
সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান
পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ