শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করেছে আওয়ামী লীগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করেছে আওয়ামী লীগ
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করেছে আওয়ামী লীগ

দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অভিযুক্তরা নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করায় এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী করা, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মী ক্ষমা চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া অন্যরাও কৃতকর্মের কথা স্বীকার করে আবেদন করলে ক্ষমা পেতে পারেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ দিকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের বাজেট কমানোর সিদ্ধান্ত হয়েছে। ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা করা হয়েছে।

একইসঙ্গে কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৯   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ