আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থাকব ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ পরিদর্শক আফজল হোসেন, জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার দর্পণ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তিদে, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরুল আফছার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড় ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
আলোচনা সভার আগে শহরের চম্পক নগর এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৮   ৪৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ