মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের

প্রথম পাতা » খেলাধুলা » মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



মেসি নেইমার এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা বাফুফের

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর মধ্য দিয়েই শেষ হলো মরুর বুকে প্রথম বিশ্বকাপ। আর বিশ্বকাপের আমেজ শেষ না হতেই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশে আসবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। মেসির সঙ্গী হিসেবে থাকছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

তার দাবি, বাংলাদেশে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের দর্শকদের আক্ষেপ ঘোচাতে মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলের প্রীতিম্যাচ আয়োজন করা হবে।

আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানেই ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।

বাংলাদেশ সময়: ১৩:১৯:১০   ৪৫০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ