ফাইনালে হারের পর ফ্রান্সের বিভিন্ন শহরে দাঙ্গা-বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফাইনালে হারের পর ফ্রান্সের বিভিন্ন শহরে দাঙ্গা-বিক্ষোভ
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



ফাইনালে হারের পর ফ্রান্সের বিভিন্ন শহরে দাঙ্গা-বিক্ষোভ

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছে সমর্থকরা। মূলত আর্জেন্টিনার কাছে হার মানতে না পেরেই এমন উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হারায় ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল এমবাপ্পে-পগবারা। তাদের সামনে সুযোগ ছিল দীর্ঘ ৬০ বছর পর টানা দুই বিশ্বকাপে শিরোপা জেতার। তবে তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দেয় মেসির আর্জেন্টিনা। আর তাই মানতে পারেনি ফ্রান্সের সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে ফ্রান্সের সমর্থকরা। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের উত্তাল রাজপথের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাস্তায় পার্ক করা গাড়ি এবং প্যারিসের রাস্তার দুই পাশের দোকানপাট ভাঙচুরের চেষ্টা করে।

তাদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জও করে এবং বেশকিছু ফরাসি সমর্থককে আটকও করে। ফ্রান্সের প্যারিস ছাড়াও লিও এবং নিসেও সমর্থকরা বিক্ষোভ করেছে। সেখানেও বেশকিছু সমর্থককে আটক করে পুলিশ।

এদিকে ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সকলে এক জায়গায় জড়ো হয়ে বড় পর্দায় খেলা দেখতে পারেননি। রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:১২:১১   ৫৬৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ