বিশ্বে করোনায় আরও ৫২৮ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৫২৮ জনের মৃত্যু
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় আরও ৫২৮ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৯৫০ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ২৩২ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ২৫ জন। ফ্রান্সে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৬৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৪২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৫১ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৯২৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭১ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২০   ৫৩০ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ