এফবিজেও ও না.গঞ্জের সাংবাদিকদের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » এফবিজেও ও না.গঞ্জের সাংবাদিকদের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



এফবিজেও ও না.গঞ্জের সাংবাদিকদের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) ও নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি অপ-সাংবাদিকতা রোধে ভেদাভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা মানতে হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি, সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

কেননা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাহস নিয়ে লিখতে হবে। কারণ সাহস না থাকলে কোনো যুদ্ধেই সফল হওয়া যায় না৷

মনে রাখতে হবে কলমের চেয়ে শক্তিশালী কিছু নেই। এদিকে বেশি দুর্নীতি হয়। তাই বলে এজন্য সবাই দায়ী নয়। গুটি কয়েক মানুষের কাছে হার মানা যাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। থাকতে হবে গণতন্ত্র ও শান্তির পক্ষে। এ জন্য প্রয়েজনে জনমত গড়ে তুলতে হবে।

নারায়ণগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনএর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, ড. উৎপল কুমার সরকার, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান এস এম মোরশেদ; মহাসচিব এস এম হানিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান দিপু।

এফবিজেও এর অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সচিব ও নবজাগরন পত্রিকার সম্পাদক মো. আবু তাহের পাটোয়ারী, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সুপারিনটেনডেন্টে শাখাওয়াত হোসেন, দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম এম তোহা।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৪   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সদরপুরে ১৩ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত
মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ