তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে।
তিনি বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।
মন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সি’র সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
মন্ত্রী বলেন, মাদকের ভয়ংকর আগ্রাসন থেকে প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য মন্ত্রী আহ্বান জানান।
মন্ত্রী পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৪   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ