বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২২ : একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২ তম বৈঠক কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বিজয়ের মাস ডিসেম্বরে সকলকে শুভেচ্ছা জানিয়ে বৈঠক শুরু করা হয়।

বৈঠকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বেসামরিক বিমান পরিচালনাকারী মালিকদের যৌক্তিক চাহিদাগুলোর সাথে কমিটি থেকে গৃহীত জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মণ্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো একত্রিত করে তাদের সাথে বৈঠক করার সুপারিশ করা হয়।

কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগ থেকে পাস করা ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে অবস্থিত থ্রি স্টার থেকে ফাইভ স্টার হোটেলে ৬ (ছয়) মাসের ইন্টার্নীশীপ প্রশিক্ষণ গ্রহনের জন্য সংশ্লিষ্ট হোটেলগুলোর সাথে বৈঠক করার সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩১   ৬৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ