মারা গেলেন চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মারা গেলেন চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



মারা গেলেন চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক

চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলি আহমেদ আসলাম বুধবার (২১ ডিসেম্বর) ৭৭ বছর বয়সে মারা গেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে আসলামের নিজের রেস্তোরাঁ শীষমহল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সত্তরের দশকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শিশমহল নামে এক রেস্তোরাঁয় বসে চিকেন টিক্কা খাচ্ছিলেন এক ব্যক্তি। একটু বেশি শুকনো লাগায় শেফকে তিনি সস মিশিয়ে দিতে অনুরোধ করেন। তার কথায় চিন্তায় পড়ে যান শেফ আলী আহমদ আসলাম। চিকেন টিক্কাকে কীভাবে খানিকটা রসালো বানানো যায়, শুরু হয় সেই ভাবনা।

এই শুকনো মুরগির মাংস কোমল ও রসালো করার পরিকল্পনা করেন আসলাম। আলী আহমেদ মুরগি রান্না করার সময় দই এবং ক্রিম মেশানোর সিদ্ধান্ত নেন। সেই থেকে চিকেন টিক্কা মাসালা সারা বিশ্বে জনপ্রিয় এক খাবার হয়ে উঠেছে।

জনপ্রিয় আর মুখরোচক সেই খাবারের সঙ্গে আলী আহমেদ আসলামের নাম ছড়িয়ে পড়ে নানা প্রান্তে। তার হাতে তৈরি ওই খাবার একসময় ব্রিটেনের জনপ্রিয় খাবার হয়ে ওঠে।

ইউরোপীয়রা এশিয়ানদের মতো খুব মসলাদার খাবার খেতে পারে না। তাই চিকেন টিক্কা মাসালা বানানোর সময় আলী আহমেদকে সেটা মাথায় রাখতে হয়েছিল। গণমাধ্যমের কাছে একাধিকবার এ কথা বলেছেন তিনি। তিনি বলতেন, বিদেশিদের জিবের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে চিকেন টিক্কা মাসালা।

আলী আহমদ আসলামের জন্ম পাকিস্তানে। ১৯৬৪ সালে পরিবারের সঙ্গে গ্লাসগোতে চলে যান তিনি। এরপর সেখানে শিশমহল নামে একটি রেস্তোরাঁ খোলেন।

সামাজিক মাধ্যমে আসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শত শত গ্রাহক। অনেকেই তার রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতি তুলে ধরে পোস্ট দিয়েছেন। আলিকে একজন সত্যিকারের ভদ্রলোক হিসেবেও বর্ণনা করেছেন নেটিজেনদের অনেকে।

বিভিন্ন জরিপেও ব্রিটেনের জনপ্রিয় খাবারের তালিকায় শীর্ষে থেকেছে চিকেন টিক্কা মাসালা। অবশ্য চিকেন কোরমাও সেই দাবির চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৭   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ