স্বর্ণ ব্যবসা দেশকে সমৃদ্ধিশালী করবে : বাজুস

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বর্ণ ব্যবসা দেশকে সমৃদ্ধিশালী করবে : বাজুস
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



স্বর্ণ ব্যবসা দেশকে সমৃদ্ধিশালী করবে : বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নোয়াখালী শাখার উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাইজদী সুপারমার্কেটের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের একমাত্র লক্ষ্য নোয়াখালীসহ বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ী একত্র ও ঐক্যবদ্ধ থাকবেন।

এ ছাড়া সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ’

তিনি আরো বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের স্বপ্ন সঠিক পথে স্বর্ণ ব্যবসা করে দেশকে সমৃদ্ধিশালী করা। এ জন্য তিনি চান জুয়েলারি ব্যবসায়ীরা সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করবেন। তাহলে সরকার ব্যবসার নিরাপত্তাসহ সকল দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্যসচিব মো. রিপনুল হাসান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, প্রণব সাহা ও বাজুস কেন্দ্রীয় অফিসের সহকারী মহাব্যবস্থাপক তানভীর আহাম্মেদ।

সভায় স্বর্ণ ব্যবসায়ী সমীর কর্মকার, জাহাঙ্গীর আলম বাবলু, চন্দন কুমার দে, দিলীপ কর্মকারসহ চার উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে সারা দেশে ৪০ হাজার সদস্য রয়েছে। গার্মেন্ট ব্যবসার পরে জুয়েলারি ব্যবসার অবস্থান রয়েছে। এ ব্যবসা আগামীতে আরো শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৭   ৪৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ