ভলিবলে অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভলিবলে অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



ভলিবলে অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল দুপুরে ফাইনালে তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম সেটে (২৫-১৫), দ্বিতীয় সেটে (২৫-২২) এবং তৃতীয় সেটে (২৫-১৩) পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ২ নম্বর জার্সিধারী সুজন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস।

ম্যাচসেরা সুজন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল। নেপাল কোনোভাবেই আমাদের সঙ্গে সুবিধা করতে পারেনি। সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, আমাদের লক্ষ্যই ছিল আমরা চ্যাম্পিয়ন হব। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।

এদিকে দিনের প্রথম সেমিতে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান। প্রথম সেটে (২৯-২৭), দ্বিতীয় সেটে (২৫-২১) এবং তৃতীয় সেটে (২৫-২০) পয়েন্টে টানা জয় তুলে নেয় কিরগিজস্তান।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৬   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ