এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-৩ তে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশি আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রৌপ্য জিতেছেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) শারজায় অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনাল ম্যাচে কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের বিপক্ষে খেলতে নেমেছিল রুবেল। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত ৪-৬ সেটে হেরে যান তিনি। তাতে রুবেলকে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম ও মো. মিশাদ প্রধান) ব্রোঞ্জপদকের ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তানের নিকট পরাজিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জপদকের ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে বাংলাদেশের অর্জন ১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জপদক। বাংলাদেশ দল সোমবার সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ